1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

‎রূপগঞ্জে সংসদ সদস্য দিপু ভূঁইয়ার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

‎যুগের নারায়ণগঞ্জ:
‎মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প্রস্তবক অর্পণ করেছেন

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। শুক্রবার রাত ১২টা এক মিনিটে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ মিনারে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করে।

‎এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রূপগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষ।

‎এর আগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্প্রস্তবক অর্পণ পূর্বক রূপগঞ্জ প্রেস ক্লাবের মাঠে আয়োজিত ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

‎অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান ভূঁইয়া, নুরুন্নবী, আবু মোহাম্মদ মাসুম, স্বেচ্ছাসেবক দল নেতা সোলায়মান প্রমুখ।

‎এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। গত ১৭ বছর পর স্বাধীনভাবে মানুষ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পেরেছেন। যারা ৫২ ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট