1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আ. লীগ নেতার মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আ. লীগ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দী আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন সিকদার (৬০) মারা গেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার গোপালদী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জহুরুল ইসলাম সিকদার।

জানা গেছে, কারা কর্তৃপক্ষের নির্দেশে অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন কারারক্ষীরা। তিনি এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, গত বছরের ১২ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ পালনের ঘোষণায় নাশকতার আশঙ্কায় নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়।

মনির হোসেন সিকদার নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন ৭১ সদস্যবিশিষ্ট আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের কমিটির সহ-সভাপতি ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট