1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ১৮ ঘর পুড়ে ছাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

‎যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র রমজানের প্রথম দিনে ইফতারের প্রস্তুতির সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বপ্ন ও আসবাবপত্রসহ সব সম্বল ভস্মীভূত হয়ে যায়।

‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আছরের নামাজের কিছুক্ষণ পর ইসলামপুর এলাকার জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। শিল্প এলাকা হওয়ায় নুরুল আলমের বাড়ির ১০টি কক্ষেই ১০টি পরিবার ভাড়া থাকত। আগুনের তীব্রতায় তারা জীবন নিয়ে বের হতে পারলেও প্রয়োজনীয় কাগজপত্র বা মালামালের কিছুই রক্ষা করতে পারেননি।

‎খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার কর্মীরা। ততক্ষণে তিনটি বাড়ির মোট ১৮টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

‎সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. জাহেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে তিনটি বাড়ির ১৮টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

‎হঠাৎ এই অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়েছে ১৮টি পরিবার। প্রথম রমজানের আনন্দ বিষাদে পরিণত হওয়ায় পরিবারগুলোর মধ্যে চলছে শোকের মাতম। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মানবিক সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট