1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁওয়ে গণসংহতি আন্দোলনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

সোনারগাঁওয়ে গণসংহতি আন্দোলনের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) গণসংহতি আন্দোলন সোনারগাঁও উপজেলার উদ্যোগে বৈদ্যেরবাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস।

প্রধান অতিথির বক্তব্যে অঞ্জন দাস বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিক-কৃষকের অধিকার নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, জনগণের শক্তিই প্রকৃত শক্তি, আর সেই শক্তিকে সংগঠিত করেই গণমানুষের অধিকার আদায় সম্ভব।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং জনস্বার্থে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট