1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সুখ-দুঃখে ব্যবসায়ী সমাজ পাশে থাকবে-মোরশেদ সারোয়ার আড়াইহাজার বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে ৫ জনকে কুপিয়ে জখম, যুবক আটক ‎ধর্মগঞ্জে ফাস্টফুডের আড়ালে ভয়ংকর মাদক সিন্ডিকেট: নেপথ্যে কুখ্যাত মেহেদী ও বুলবুল নারায়ণগঞ্জ শ্রম দপ্তরে দুর্নীতি, তদন্তে কর্মকর্তারা রূপগঞ্জে চাঁদার দাবিতে শিল্প প্রতিষ্টানে বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলা নারায়ণগঞ্জে দলীয় কার্যালয়ে ব্যানার টাঙিয়ে যুবলীগ কর্মীদের স্লোগান তিন মহাসড়কে টানা ৮ ঘণ্টার যানজট, ভোগান্তি চরমে সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপ লক্ষ্যে প্রস্তুতি সভা সিদ্ধিরগঞ্জে ‎ইয়াস্টার জেন্টস দখল করলেন মনির!

সোনারগাঁওয়ে ৫ জনকে কুপিয়ে জখম, যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় পাঁচজনকে ছুরিকাঘাতে জখম করার ঘটনা ঘটেছে।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

‎আহতরা হলেন- নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই কাঁচপুরের রায়েরটেক এলাকার বাসিন্দা। অভিযুক্ত আমিন মিয়া কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠ থেকে নিরব মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় আমিন মিয়াকে সন্দেহ করা হয়। পরে নিরবসহ ৫-৭ জন তার কাছে মোবাইল ফেরত চেয়ে কথা বলতে যান। একপর্যায়ে আমিন মোবাইল দেওয়ার কথা বলে তাদের খেলার মাঠে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

‎চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে গণপিটুনি দিয়ে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

‎এ ঘটনায় গুরুতর আহত নিরব মিয়ার খালা শিউলি বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে থানায় আটক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট