1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নারায়ণগঞ্জে দলীয় কার্যালয়ে ব্যানার টাঙিয়ে যুবলীগ কর্মীদের স্লোগান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়েছে যুবলীগের কর্মীরা। এ সময় তারা এক মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নাম্বার রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এই ব্যানার টানানো হয়।

স্থানীয়রা জানান, কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী, যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত, তারা এসে তড়িঘড়ি করে কার্যালয়ের সামনে ব্যানার টাঙায়। এরপর তারা ১ মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তারা ব্যানার রেখে যান।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ সকল কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার জোর দাবি করছি।’

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এই পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। এই অবস্থায় একসময় নেতাকর্মীদের দ্বারা সবসময় জমজমাট থাকা শহরের দুই নং রেলগেইট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি জনমানবহীন ভূতুরে ভবনে পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট