1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ‎ইয়াস্টার জেন্টস দখল করলেন মনির! - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জে ‎ইয়াস্টার জেন্টস দখল করলেন মনির!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎সবে মাত্র বিএনপি সরকার গঠন করেছে। এর মধ্যেই বিভিন্ন সেক্টর দখল নিয়ন্ত্রণে মগ্ন হয়ে উঠেছেন সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের নাম বিক্রি করে ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর ৩টি ফ্যাক্টরী একইসঙ্গে দখলে নিয়েছেন।

‎অনুসন্ধানে উঠে এসেছে যে, ইপিজেডে লাইসেন্স করে ব্যবসা পরিচালনার নিয়ম থাকলেও মনির অন্যের লাইসেন্স ব্যবহার করে ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর তিন ফ্যাক্টরী দখল করতে চাচ্ছেন। ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর তিনটি ফ্যাক্টরী রয়েছে আদমজীতে ইপিজেডে এসকল ফ্যাক্টরীর একটি বটম,জিপার উৎপাদন করে বাকি দুটি ফ্যাক্টরীতে জিন্স প্যান্ট উৎপাদন করে।  এই তিনটি ফ্যাক্টরী একটি থেকে ঝুট, স্কারাব ভাঙ্গারি মালামাল খালাস করবেন। আরেকটিতে দুপুরের খাবার সাপ্লাই দিবেন এবং অপর আরেকটি ফ্যাক্টরীতে বালু, গিরিজ, মবিল সাপ্লাই দিবেন মনির। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের ফলাফলের পর শপথ গ্রহণের মাধ্যমে বিএনপির সরকার গঠন করার আগেই নির্বাচনের চারদিনের মাথায় গত ১৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর ভিতরে প্রবেশ করে উক্ত প্রতিষ্ঠানের তিনটি ফ্যাক্টরী দখলে নিতে মড়িয়া হয়ে যান ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন। মনির মড়িয়া হলেও ফ্যাক্টরী কতৃপক্ষ ফ্যাক্টরীর ওয়েস্টেজ মালামাল তার কব্জায় দিকে অস্বীকৃতি জানালেও ইডি মাহমুদ ম্যানেজ করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের দোহাই দিয়ে ইয়াস্টার জেন্টস বিডি লিঃ এর তিনটি ফ্যাক্টরী ভাগিয়ে নেন।  নব্য বিএনপি ও হাইব্রিড হিসেবে বিভেচিত এসকল সমর্থকদের নিয়ে ইপিজেডের ভিতরে প্রবেশ করে বিভিন্ন ফ্যাক্টরী দখলে নিতে শক্তি প্রদর্শন করে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিস্থিতি আবার সৃষ্টি করছে মনির। তাই কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই মনিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট