1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে প্রকাশ্যে আমান গ্রুপের বালু উত্তোলন, ব্যবস্থা নিতে ইউএনও'র নির্দেশ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে প্রকাশ্যে আমান গ্রুপের বালু উত্তোলন, ব্যবস্থা নিতে ইউএনও’র নির্দেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে মেঘনা নদী থেকে প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আমান গ্রুপের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রভাবশালী যুবদল নুরে ইয়াসীন নোফেল নেতাকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাতের আঁধারে এবং কখনও কখনও দিনের বেলাতেও অবৈধভাবে বালু কাটা হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “বিষয়টি জানার পর আমি উপজেলা ভূমি সহকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি, যাতে দ্রুত বালু কাটা বন্ধ করা যায়।”
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আমান গ্রুপের কর্মকর্তা নাজিরুল জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট