1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে বিশ্ব আশেকে হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর অনুদানকৃত শীতবস্ত্র উপহার কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণ করলেন বিশ্ব আশেকে রাসূল (সা.) হযরত ওয়ায়েছ করনী (রাঃ) ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১৭ (ফেব্রুয়ারী) মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের চাঁনমারি আর্মি মার্কেট সংলগ্ন ফাউন্ডেশন এর সভাপতির কার্যালয়ে এই শীতবস্ত্র উপহার কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক আজকের নীর বাংলা’র সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, স্বদেশ কাগজ এর ব্যবস্থাপনা পরিচালক দৌলত হোসেন আবির, নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কাজী আনিসুল হক হীরা, বাংলাদেশের আলো’র সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির।

কম্বল পেয়ে এক নারী বলেন, ‘এত শীত গেল, কেউ একটা কম্বল দেয়নি। আগে চেয়ারম্যান-মেম্বাররা দিত, এবার কেউ দেয়নি।’

কম্বল পেয়ে এক ভবঘুরে বলেন, ‘এবার এত শীত গ্যালো, রাইতে ঘুমাইতে পারি নাই। কেউ একটা কম্বল দেয়নি। আম্মেরাই কম্বল দিলেন। আল্লাহর কাছে আপনেগো লইগা দোয়া করুম।’এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন এইরকম মানবিক কাজ অতীতেও করে এসেছি এবং ভবিষ্যতেও আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট