1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩: মান্নান এমপি হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান গ্রেফতার সিদ্ধিরগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ বন্দরে বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি আর নেই নারায়ণগঞ্জে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন খোরশেদ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা: রূপগঞ্জে বিজয়ী প্রার্থীকে বরন করে নিলেন পরাজিত প্রার্থী মহানগর ছাত্র শিবিরের কমিটি নির্বাচিত: সভাপতি অমিত সেক্রেটারি আমজাদ আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণ, লম্পট শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ফতুল্লায় ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা সেনারগাঁয়ে ক্ষেত থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে ‍মৃত্যু

মহানগর ছাত্র শিবিরের কমিটি নির্বাচিত: সভাপতি অমিত সেক্রেটারি আমজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন (২০২৬ সেশন) সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আমজাদ হোসাইন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শাখা কার্যালয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নূরুল ইসলাম সাদ্দাম সর্বাধিক ভোটপ্রাপ্ত অমিত হাসানকে সভাপতি ঘোষণা করেন এবং তাকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি অমিত হাসান শাখা সেক্রেটারি হিসেবে আমজাদ হোসাইনকে মনোনীত করেন।

উল্লেখ্য, অমিত হাসান নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী। আমজাদ হোসাইন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট