1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩: মান্নান এমপি হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং ‘টেনশন’ গ্রুপের প্রধান গ্রেফতার সিদ্ধিরগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ বন্দরে বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি আর নেই নারায়ণগঞ্জে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন খোরশেদ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা: রূপগঞ্জে বিজয়ী প্রার্থীকে বরন করে নিলেন পরাজিত প্রার্থী মহানগর ছাত্র শিবিরের কমিটি নির্বাচিত: সভাপতি অমিত সেক্রেটারি আমজাদ আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণ, লম্পট শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ফতুল্লায় ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার প্রতারণা সেনারগাঁয়ে ক্ষেত থেকে বস্তাবন্দি যুবক উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে ‍মৃত্যু

নারায়ণগঞ্জ-৩: মান্নান এমপি হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নিরঙ্কুশ বিজয় এবং নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নিরঙ্কুশ বিজয় এবং আজহারুল ইসলাম মান্নান এমপি নির্বাচিত হওয়ায় বিশেষ মোনাজাত করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক আলী আক্কাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ মাহমুদ, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমির আব্দুল গফুর, ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, বিএনপি নেতা বাসেদ, আব্দুল খলিল, আসলাম, আব্দুর রহমান, হামু, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর ও সমাজসেবক মিলন ভুঁইয়াসহ অন্যান্য নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট