1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

সিদ্ধিরগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে মিজমিজি সাহেবপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে শাহনাজ বেগম নামে এক নারীর নির্মাণাধীন এক তলা ভবনের আশপাশে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এলাকার বাসিন্দারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। তখন ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকের মধ্যে থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল এবং সেখানে একটি মরদেহ দেখা যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এসময় এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, নিহতের পরনে ছিল কালো রঙের বোরকা। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে গুম করে। দীর্ঘসময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহে পচন ধরেছে।

তিনি আরও বলেন, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির একটি টিম ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট