1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি আর নেই - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

বন্দরে বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি আর নেই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দর উপজেলা ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি খান (৭৫) আর নেই।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টায় ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জোহর বন্দর গকুলদাসের বাগ কুড়িপাড়া মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বন্দর উপজেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন্দর থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বন্দর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধাগণ।

পরে স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট