1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে শিক্ষার্থীদের অপহরন করে মুক্তিপন আদায় - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দরে শিক্ষার্থীদের অপহরন করে মুক্তিপন আদায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে কলেজ পড়ুয়া ছাত্রসহ তার বন্ধুকে অস্ত্রের মুখে জিম্মি করে শারীরিক নির্যাতন করে মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর থানার ফরাজিকান্দা প্রধান ফিলিং স্টেশনের সামনে ঘুরতে এসে অপহরণের শিকার হন ওই শিক্ষার্থীসহ তার বন্ধু।

এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর চাচা সোহরাব মিয়া বাদী হয়ে ঘটনার দিন দুপুরে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের তথ্যসূত্রে জানা গেছে, বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের উত্তর সাবদী এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিরাজ আহমেদ এবং তার বন্ধু একই এলাকার জামিল মিয়ার ছেলে আল হাসান রোববার সকাল ১০টায় ফরাজিকান্দা এলাকায় ঘুরতে আসে। এ সময় নির্জন সড়কে কলেজ পড়ুয়া মিরাজ ও তার বন্ধু আল হাসানকে একা পেয়ে প্রধান ফিলিং স্টেশনের পেছনে অপহরণ করে তুলে নিয়ে যায় মদনগঞ্জ এলাকার ‘কিশোর সন্ত্রাসী’ আজবীর ও সিমান্তগং।

পরে তারা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই সময় তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে মিরাজকে অপহরণকারীরা ৪ ঘণ্টা আটকে রেখে সুইচ গিয়ার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে শিক্ষার্থী মিরাজ তার চাচা সোহরাব মিয়াকে ফোন করলে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠানো হয়। টাকা পেয়ে অপহরণকারীরা তাদের ছেড়ে দেয়।

অপহৃত আহত কলেজ ছাত্র মিরাজ ও তার বন্ধু আল হাসানকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট