1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গিয়াসের সন্ত্রাসী ২ ছেলে কতৃক মান্নান সমর্থকদের উপর হামলা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

গিয়াসের সন্ত্রাসী ২ ছেলে কতৃক মান্নান সমর্থকদের উপর হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি গিয়াস উদ্দিনের দুই ছেলে ও তার কর্মীদের বিরুদ্ধে সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে।

এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ৫নং ওয়ার্ডের বাসিন্দা হাসানুর রহমান রুবেল (৩৫) একটি অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগে উল্লেখ করেন, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছিলেন। এ কারণে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তাকে ও তার সহযোগী কামাল হোসেন বাবুকে (৩১) বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

লিখিত অভিযোগে বলা হয়, গিয়াস উদ্দিনের দুই পুত্র কায়সার রিফাত, জি এম সাদরিলসহ তাদের অনুসারী খাইরুল, তানভীর, পল্টু ও ইয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দলবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে আসছিল। তারা ধানের শীষের প্রার্থীর অফিস ব্যানার ও ফেস্টুন দিয়ে ঘিরে রেখে কার্যক্রম বন্ধ করে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার হওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়। গত ১২ ফেব্রুয়ারি রাতে কামাল হোসেন বাবুকে কয়েকজন মিলে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়।

এরপর ১৩ ফেব্রুয়ারি বিকেলে মাদকবিরোধী আন্দোলন শেষে বাড়ি ফেরার পথে আবারও হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ওই সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা কামাল হোসেন বাবুকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং রক্তক্ষরণ ঘটে।

হামলা ঠেকাতে এগিয়ে গেলে অভিযোগকারী হাসানুর রহমান রুবেলকেও মারধর করা হয়। তাকেও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। একপর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট