1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা নিক্ষেপ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

রূপগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা নিক্ষেপ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয় লক্ষ্য করে এ হামলা করা হয়।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল জানান, ভোর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের জানালার গ্লাস ভেঙে ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের ভেতরে থাকা মালামালসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি পুড়ে যায়। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, রাতের আঁধারে কার্যালয়ে হামলা চালিয়ে বিএনপিকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। নবনির্বাচিত এমপি দিপু ভুঁইয়ার বিজয় যারা মেনে নিতে পারেনি, তারাই এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। তবে তিনি দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা পরাজিত হয়েছে তারা ষড়যন্ত্র করতে পারে, কিন্তু তাদের উসকানিতে পা দেওয়া হবে না।

ঘটনাস্থলের পাশের একটি উন্নয়ন কাজের প্রহরী মোহাম্মদ খলিল জানান, ফজরের নামাজের আগে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাইরে বের হলে মারধরের হুমকি দেয়। পরে তিনি আগুন লাগতে দেখেন।

রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট