1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘প্রেস নারায়ণগঞ্জ’ কার্যালয়ে নবনির্বাচিত এমপি আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

‘প্রেস নারায়ণগঞ্জ’ কার্যালয়ে নবনির্বাচিত এমপি আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
অনলাইন সংবাদমাধ্যম ‘প্রেস নারায়ণগঞ্জ’ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে নগরীর পাইকপাড়া এলাকার সিটি শিমুল প্লাজার তৃতীয় তলায় সংবাদমাধ্যমটির কার্যালয়ে তিনি উপস্থিত হন। তাকে স্বাগত জানান ‘প্রেস নারায়ণগঞ্জ’র সম্পাদক মো. ফখরুল ইসলাম।

এ সময় আব্দুল্লাহ আল আমিন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “বিগত দিনগুলোতে ‘প্রেস নারায়ণগঞ্জ’ নারায়ণগঞ্জ জেলাতে বস্তুনিষ্ঠ, সত্য ও তথ্য-নির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।”

তিনি আশা প্রকাশ করেন, আগামীতেও নারায়ণগঞ্জের জনস্বার্থে সংবাদমাধ্যমটি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।

‘প্রেস নারায়ণগঞ্জ’-এর কার্যালয় ঘুরিয়ে দেখান সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং এখানে আসায় তাকে ধন্যবাদও জানান।

২০১৭ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে সংবাদ প্রকাশ শুরু করে নারায়ণগঞ্জ-ভিত্তিক সংবাদমাধ্যম ‘প্রেস নারায়ণগঞ্জ’। ‘গণস্বার্থের গণমাধ্যম’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতার চর্চা করে আসছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট