1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-১:বেসরকারি ফলাফলে জয়ী দিপু ভূঁইয়া ভোট গ্রহণের সময় শেষে কেন্দ্রে প্রবেশ, অবরুদ্ধ শাহ আলম, লাঠিচার্জে আহত ১৫ নারায়ণগঞ্জে ৫৪ শতাংশের বেশি ভোট কাস্ট: ডিসি নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউলের নির্বাচন বর্জন নারায়ণগঞ্জ: শতবর্ষী বৃদ্ধ বললেন ‘শান্তিতেই ভোট দিছি’ ভোট দিতে পাইরা ভালো লাগতেছে সোনারগাঁয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি নারায়ণগঞ্জ-৪: মা-বোনরা রোদে কষ্ট করছে, ভোট গ্রহনে ধীর গতির অভিযোগ কাসেমীর নারায়ণগঞ্জে ভোটগ্রহণ নির্বিঘ্ন হচ্ছে, জেলা জুড়ে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা: মেজর আয়াজ সুষ্টু নির্বাচনই ছিল আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য-অন্জন দাস নির্বাচনী পরিবেশ অত্যন্ত চমৎকার-আবুল কালাম

নারায়ণঞ্জে ভোটগ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভোটগ্রহণ শুরুর আগেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সিদ্ধিরগঞ্জ থানার একাধিক কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকেই ভোট শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে এসে অবস্থান নিয়েছেন।

সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হাজী শামসুদ্দিন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা মো. রফিকুল ইসলাম বলেন, ভোটের দিন যেন কোনো ঝামেলা না হয়, তাই সকাল সকাল চলে এসেছি। শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই।

মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুল কেন্দ্রে উপস্থিত গৃহিণী শিউলি আক্তার বলেন, ভিড় থাকলেও পরিবেশ ভালো। নিজের ভোট নিজে দিতে পারলেই স্বস্তি।

হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ-১ এর প্রিজাইডিং অফিসার মো. শহীদুল ইসলাম জানান, “ভোটারদের আগ্রহ সন্তোষজনক। নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২ হাজার ২৯০ জন, নারী ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এই আসনে সোনারগাঁ উপজেলা এবং সিদ্ধিরগঞ্জ থানার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত।

বাংলাদেশে নির্বাচন সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চললেও এবার একইদিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সে হিসেবে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে সাড়ে ৪টার পরও যদি কোনো কেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিত থাকেন, তাহলে সেই কেন্দ্রে ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ অব্যাহত থাকবে।

এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর টহলও দেখা গেছে বিভিন্ন কেন্দ্রের আশপাশে। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট