1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ভোটগ্রহণ নির্বিঘ্ন হচ্ছে, জেলা জুড়ে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা: মেজর আয়াজ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ভোটগ্রহণ নির্বিঘ্ন হচ্ছে, জেলা জুড়ে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা: মেজর আয়াজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিভিন্ন কেন্দ্রে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেজর আয়াজ বলেন, “আমাদের টিম সর্বাত্মকভাবে মাঠে রয়েছে। বিকল্প পরিকল্পনাও প্রস্তুত আছে। র‌্যাব, বিজিবি, আনসার ও এপিবিএনসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয়ে আমরা কাজ করছি। মাঠে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরাও টিম হিসেবে কাজ করছেন। সার্বিকভাবে পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট