1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনী পরিবেশ অত্যন্ত চমৎকার-আবুল কালাম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নির্বাচনী পরিবেশ অত্যন্ত চমৎকার-আবুল কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী। ১৮ বছর পরে আজকে এই ভোটে অংশগ্রহণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। পরিবেশটা এই মুহূর্তে অত্যন্ত চমৎকার আছে। আমার দৃঢ় বিশ্বাস আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিকভাবেই নির্মিত হবে এবং আজকে মানুষের প্রত্যাশিত যে ভোট প্রদানের অধিকারটি সেটি নতুন করে আবার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য এটা একটা দৃষ্টান্ত হিসেবে আসবে আমাদের ধারণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত রাখার জন্য বিগত দিনে যেভাবে সংগ্রাম করে আসছে, আগামী দিনেও সঠিক নেতৃত্বের মাধ্যমে এই দেশ গড়ার কারিগর হিসেবে জনগণের পাশে থাকবে এবং জনগণকে সেবা প্রদানে সক্ষম হবে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ হাই স্কুলে ভোট প্রদান শেষে তিনি এসব কথা বলেন।

ভোটারদের টাকা দেয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনশ্রুতি আছে এরকম, তবে এটা বাস্তবভাবে যদি কিছু হয়ে থাকে সেটা প্রশাসন দেখবে এবং তারা দেখে আসছে হয়তো, এর মধ্যে পদক্ষেপ তারা নিছে। ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত আমাদের নখদর্পণে আসে নাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট