1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভোট কেনার সময় আড়াইহাজারে জামায়াত কর্মী আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ভোট কেনার সময় আড়াইহাজারে জামায়াত কর্মী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোট কেনার অভিযোগে আসাদুজ্জামান (৫৫) নামে এক জামায়াত কর্মীকে ২০ হাজার টাকাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে যান।

আটককৃত আসাদুজ্জামান (৫৫) দড়িকান্দি উত্তর জাইদেরগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

সনমান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, সনমান্দি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নাছিরউদ্দিনের বাড়ি থেকে টাকা নিয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট কেনার সময় হাতেনাতে আসাদুজ্জামানকে আটক করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট