1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শাহআলমের অপ-প্রচারে প্রতিবাদ জানালেন কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

শাহআলমের অপ-প্রচারে প্রতিবাদ জানালেন কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী মনির হোসাইন কাসেমীকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে- এমন দাবি তুলে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত প্রতিবাদপত্র দাখিল করা হয়েছে।

প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ দাখিল করে মনির কাসেমীকে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে।

প্রতিবাদপত্রে আরও বলা হয়, গত ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি মনির হোসাইনের বিরুদ্ধে দায়ের করা চারটি অভিযোগ সরাসরি খারিজ করেন। এছাড়া একটি অভিযোগ তদন্তের আওতায় নেওয়া হলেও সেটিকেও অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।

লিখিত বক্তব্যে অভিযোগকারী পক্ষের অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত বলে দাবি করা হয়। এসব অপপ্রচার নির্বাচনী পরিবেশ নষ্ট করার পাশাপাশি প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা বলেও উল্লেখ করা হয়েছে।

মনির কাসেমীর পক্ষে দাখিল করা প্রতিবাদপত্রে অবিলম্বে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট