1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে প্রিজাইডিং অফিসারকে ‘জামায়াত আমির’ আখ্যা দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার শাহ্ আলম ‘ভোট ফর কাসেমী’ প্রচারে সরগরম অনলাইন নির্বাচনকে ইস্যু করে মব সৃষ্টি করা যাবে না-মাও.আঃ জব্বার সিদ্ধিরগঞ্জে একটি ভোট কেন্দ্রে বিএনপি-জামায়াত মুখোমুখি অবস্থানে আড়াইহাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিখোঁজ যান্ত্রিক গোলযোগে বন্দরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ড নারায়ণগঞ্জে ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে নারায়ণগঞ্জজুড়ে সেনাবাহিনী তৎপর নির্বাচনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ, মাঠে ১৩ হাজার আইনশৃংখলাবাহিনী

যান্ত্রিক গোলযোগে বন্দরে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। আগুন অল্প সময়ের মধ্যে নেভানো গেলেও আশেপাশের এলাকায় বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ‘ওপেন ইয়ার্ডে’ আগুন লাগে।

তবে, ‘যান্ত্রিক গোলযোগের’ কারণে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ইউএনও।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আশেপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানা এলাকাতেও বিদ্যুৎ সংযোগ নেই।”

অগ্নিকাণ্ডের ঘটনার পর উপকেন্দ্রটি পরিদর্শন করেছেন ইউএনও শিবানী সরকার। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বন্দর অংশের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও রয়েছেন।

তিনি বলেন, “আমরা এখানে এসেছিলাম। বিদ্যুৎ গ্রিডের যিনি ইনচার্জ এবং ডিজিএম, তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের ভাষ্য, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে, আগুন দ্রুত সময়ের মধ্যেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।”

সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে এ সরকারি কর্মকর্তা বলেন, দশ মিনিট আগেই বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট