1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে নারায়ণগঞ্জজুড়ে সেনাবাহিনী তৎপর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। নানা জল্পনাকল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ১২ ফেব্রুয়ারি। নির্বাচন ঘিরে ভোটারদের মনে আস্থা ও নির্ভয়ে ভোট প্রয়োগ নিশ্চিত করতে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এই জেলার পাঁচটি সংসদীয় আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য বাহিনীটি সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। ভোট ঘিরে কোনো প্রকার সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানানো হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়িত্বরত সেনা ক্যাম্প থেকে দেওয়া তথ্যমতে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫টি আসনে ২ হাজার ১০০ পুলিশ সদস্য, ১৭ প্লাটুনে ৩৪০ জন বিজিবি সদস্য, প্রতি আসনে ১ প্লাটুন করে ৫ প্লাটুন র‍্যাব সদস্য, প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য, অর্থাৎ মোট ৭৯৭ কেন্দ্রে ১০ হাজার ৩৬১ জন সদস্য এবং ১ হাজারের বেশি সেনা কর্মকর্তা নিয়োজিত থাকছেন।

ম্যাজিস্ট্রেসি ক্ষমতার পাশাপাশি সেনাসদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও দায়িত্ব পালন করবেন। তা ছাড়া দুষ্কৃতকারীদের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য প্রতি ১০টি কেন্দ্রের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স রাখা হবে।

সেনা ক্যাম্প আরও জানায়, আগের নির্বাচনগুলোতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করেছে। তবে এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতার পাশাপাশি সেনাসদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভোটকেন্দ্রেও দায়িত্ব পালন করবেন। সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেটা তাঁরা যেভাবেই হোক নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট