1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ, মাঠে ১৩ হাজার আইনশৃংখলাবাহিনী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নির্বাচনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জ, মাঠে ১৩ হাজার আইনশৃংখলাবাহিনী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন কর্মকর্তারা ব্যালট ও প্রয়োজনীয় উপকরণ কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, ব্যালটবাহী যানবাহনের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি পরিবহন কার্যক্রম তদারকি করছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবারের নির্বাচনে সাধারণ ব্যালটের পাশাপাশি গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার পাঠানো হচ্ছে। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী নিয়মাবলি, প্রদর্শনী ফেস্টুন এবং ভোটগ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে।

জেলা রিটানিং কর্মকর্তা মো: রায়হান কবির জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলায় ১৫ প্লাটুন সেনাবাহিনী, ১৪ প্লাটুন বিজিবি এবং ১০ প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১৩ হাজার আইনশৃংখলাবাহিনীর সদস্য মাঠে কাজ করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ১২ হাজারের বেশি প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারসহ অন্যান্য নির্বাচন কর্মকর্তা।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জে ৪২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসারবাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করবে। শতভাগ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি ৫৫১টি কেন্দ্রে পুলিশের বডিঅন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে মনিটর করা যায়।

রিটানিং কর্মকর্তা আরও জানান, আনসার সদস্যদের কাছেও বিশেষ নিরাপত্তা সুরক্ষা অ্যাপস থাকবে। এই অ্যাপসের মাধ্যমে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন সরাসরি মনিটরিং করতে পারবে। প্রযুক্তিনির্ভর এই নজরদারি ব্যবস্থার মাধ্যমে যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচনে ২২ শ’ ফোর্স, ৮১টি মোবাইল টিম এবং ১৪টি স্ট্রাইকিং টিম দায়িত্ব পালন করবে। এছাড়া সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সব মিলিয়ে নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ব্যালট পেপারসহ সব সরঞ্জাম সময়মতো কেন্দ্রে পৌঁছে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট