1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনে নারায়ণগঞ্জে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নির্বাচনে নারায়ণগঞ্জে তৎপর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নারায়ণগঞ্জে সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-১১। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে এবং থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান, র‌্যাব-১১ পুলিশ সুপার মো. আব্দুর রশিদ।
তিনি বলেন, আমরা র‌্যাব ফোর্সের নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশেই সক্রিয় ও সতর্ক অবস্থানে রয়েছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব ফোর্সেস প্রস্তুত রয়েছে এবং থাকবে। নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দুইদিন আমরা মাঠে থাকব এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবো।

তিনি আরও বলেন, এই মুহূর্তে কোনো শঙ্কা মনে করছি না। সবগুলো কেন্দ্রেই আমাদের সতর্ক অবস্থান রয়েছে।

যেখানেই কোনো সমস্যা হবে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। নারায়ণগঞ্জে প্রতিটি আসনে ১ প্লাটুন এবং অফিসার্স মোতায়েন থাকবে। আমাদের সকল রকমের প্রস্তুতি আছে। অপরাধীদের কোনো রকমের ছাড় দেয়া হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট