1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাতপাখা প্রতীকে ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে-গোলাম মসীহ্ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হাতপাখা প্রতীকে ভোট দিন, আপনাদের মুখে হাসি ফুটবে-গোলাম মসীহ্

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ বলেছেন, “স্বাধীনতার ৫৪ বছরে অনেক কিছু দেখেছেন। এবার ইসলামের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট দিন, ইনশাআল্লাহ আপনাদের মুখে হাসি ফুটবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে নির্বাচনী গণমিছিলে তিনি এসব কথা বলেন।

গোলাম মসিহ বলেন, “পবিত্র কোরআনের ভাষ্যমতে, মানুষ নিজে তার ভাগ্য পরিবর্তন না করলে আল্লাহও তার ভাগ্য পরিবর্তন করেন না। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জাতির ভাগ্য পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এর আগেও বারোবার নির্বাচন হয়েছে। কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, কারণ নেতা ও নীতি ভুল ছিল। ভুল নেতা-নীতি থেকে প্রত্যাশিত ফল পাওয়া যায় না। হাতপাখা মার্কায় ভোট দিন, নির্বাচনের পরে কাউকে আর পালিয়ে বেড়াতে হবে না। ইসলামের পক্ষের প্রার্থী হিসেবে আমরা বিজয়ী হলে জাত, ধর্ম ও দল নির্বিশেষে সকলের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করব। মানুষ হিসেবে সবাইকে বিবেচনা করে তার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।”

গণমিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সোহেল প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট