1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাদি হত্যার বিচার দাবি ও ‘হ্যাঁ ভোট’র পক্ষে এনজিবির র‍্যালি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

হাদি হত্যার বিচার দাবি ও ‘হ্যাঁ ভোট’র পক্ষে এনজিবির র‍্যালি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিউ জেনারেশনস বাংলাদেশ (এনজিবি)-এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়েছে। এ সময় শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে শান্তিপূর্ণ র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে আদমজীনগর সরকারি এম ডব্লিউ কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

এনজিবির কেন্দ্রীয় আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাতের নেতৃত্বে সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কদমতলী পুল থেকে র‍্যালিটি শুরু হয়। পরে আদমজীনগর সোনামিয়া মার্কেট প্রদক্ষিণ করে সিদ্ধিরগঞ্জ থানার সামনে গিয়ে র‍্যালিটি শেষ হয়। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয় এবং জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে শহীদ ওসমান হাদী ও আবরার ফাহাদ হত্যার বিচার দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

এনজিবির আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ভোট দেওয়া আমাদের অধিকার। আগামী ১২ ফেব্রুয়ারি আমরা আমাদের অধিকার ফিরে পেতে যাচ্ছি। আমরা কোনো রাজনৈতিক দল নই; সমাজের সচেতন অংশ হিসেবে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক—এটাই আমাদের লক্ষ্য। সাধারণ মানুষ যেন ভোটাধিকার সম্পর্কে সচেতন থাকেন, সে জন্য জনপদে জনপদে আমরা প্রচারণা চালাচ্ছি। যেকোনো ধরনের ভোট কারচুপি, কেন্দ্র দখল বা পেশিশক্তির ব্যবহারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব।

তিনি আরও বলেন, যুগে যুগে দেশকে বাঁচাতে ও রক্ষা করতে শত শত তরুণ জীবন দিয়েছেন। আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদী কোনো বিচ্ছিন্ন নাম নয়—এরা সাহস ও আদর্শের প্রতীক। তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। শহীদ ওসমান হাদীর রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট