1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে: মাকসুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে: মাকসুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে নিজ ইউনিয়ন বন্দরের মুছাপুরে ব্যাপক গণসংযোগ চালিয়ে বিশাল শোডাউন করেছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে হাজার হাজার নারী-পুরুষকে নিয়ে গণসংযোগ শুরু করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট প্রদক্ষিণ শেষে লাঙ্গলবন্দের প্রেমতলায় এসে গণসংযোগ ও শোডাউন শেষ করেন।

গণসংযোগে মাকসুদ হোসেন বলেন, “এই ইউনিয়নবাসী আমাকে ভালোবেসে তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। তাদের খেদমত করার জন্য আমি এখানে এসেছি। গত উপজেলা নির্বাচনেও আমাকে এ ইউনিয়ন থেকে বিপুল ভোটে নির্বাচিত করা হয়েছে। এবারও সংসদ নির্বাচনে এ ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোট দিয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত করবে, ইনশাআল্লাহ। বন্দরে ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিশেষে আমি মুছাপুর ইউনিয়নবাসীসহ বন্দর উপজেলাবাসীর দোয়া চাই এবং ফুটবল মার্কায় ভোট চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট