1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একটি পার্টিকুলার দল অপকৌশল করবে বলে কাসেমীর শঙ্কা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

একটি পার্টিকুলার দল অপকৌশল করবে বলে কাসেমীর শঙ্কা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
এখন পর্যন্ত নির্বাচনী মাঠ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে এই পরিস্থিতি ধরে রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

এ সময় ‘কালো টাকা ছড়ানো’ ও অবৈধ অস্ত্রের ব্যবহারের শঙ্কার কথাও জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা অঞ্চলে ‘খেজুর গাছ’ প্রতীকের এ প্রার্থী।

তিনি বলেন, “রিউমার আছে কিছু। আমি চোখে দেখিনি। কিন্তু কালো টাকার ছড়াছড়ি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করবো। টাকার ছড়াছড়ি হলে তখন আর ফেয়ার ইলেকশন থাকে না।”

অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ করে জোটের এ প্রার্থী বলেন, “শোনা যায়, অনেকের কাছে অস্ত্র আছে। বৈধ, অবৈধ ইত্যাদি। যদি এটিই সত্য হয় তাহলে এই ব্যাপারটিকে সমগুরুত্ব দিয়ে দেখার দাবি জানাই।”

তিনি আরও বলেন, “কোনো একটি পার্টিকুলার দল অপকৌশল করবে, এই ধরনের আলোচনা হচ্ছে। এই কৌশল যারা সাপ্লাই দিচ্ছেন এবং তারা অ্যাপ্লাই করবেন, তাদের বলতে চাই, এইভাবে বিজয়ী হয়েও তৃপ্তি পাবেন না। নিজের বিবেক তো থাকা দরকার। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন।”

ভোটের মাঠে প্রত্যাশা জানতে চাইলে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “আমি শুধু সময় গুনতেছি, ১২ তারিখ আমি বিজয়ের মালা পড়বো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট