1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

অতীতেও হারিনি, ইনশাআল্লাহ আমরাই জয়ী হবো-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সংযত রাজনৈতিক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের উদ্দেশে বলেন, “যারা একসময় আপনার শিষ্য ছিলেন, তারা আজ আপনার কথা শোনে না বলেই কি তারা মন্দ হয়ে গেল? আজ আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, একসময় আপনিই তো তাদের ওস্তাদ ছিলেন।”

সোমবার বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর জাহাজ কেটে বিক্রি, বিসিক এলাকায় মহড়া ও ইপিজেডের জুটের ট্রাক লুট—এসব কারা করেছে, তা জনগণ ভালোভাবেই জানে। তাই কাউকে দোষারোপ করার আগে সংযত হয়ে কথা বলা উচিত।”

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এড. আঃ বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান এবং থানা বিএনপির বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী।

বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো হিংস্র রাজনীতি করে না। বিএনপি যদি সত্যিই এত খারাপ দল হতো, তাহলে গত দুই বছর আপনারা নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারতেন না।”

তিনি নির্বাচিত হলে ফতুল্লার জন্য একটি আধুনিক মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, ফতুল্লা থানা বিএনপি একটি শক্তিশালী ইউনিট এবং জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণকে ভোটকেন্দ্রমুখী করা সম্ভব হবে। “ইনশাআল্লাহ আমরা জয়ী হবো। অতীতেও হারিনি, এবারও হারবো না।”

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর জুলুম করেছে, তাদের বিচার অবশ্যই হবে। তবে যারা নিরীহ ও সাধারণ মানুষকে বিরক্ত করেনি, তাদের কেউ স্পর্শ করবে না।”

তিনি বলেন, “আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। আমি নির্বাচন করছি পুরো ফতুল্লার মানুষের জন্য। তাদের ভোট চাই—যাতে তাদের উন্নয়নে আমি কাজ করতে পারি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট