1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
১২ তারিখের পর শহর ও বন্দরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না-তারিকুল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

১২ তারিখের পর শহর ও বন্দরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না-তারিকুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “আগামী ১২ তারিখের পর শহর ও বন্দরে আর কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলদারের ঠাঁই হবে না। সাধারণ মানুষকে জিম্মি করে যারা দিনের পর দিন চাঁদাবাজি করে আসছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) শহর ও বন্দর এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহর-বন্দর দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দোকানদার, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এই চাঁদাবাজির শিকার। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না।”

তারিকুল ইসলাম সুজন আরও বলেন, “আমি ক্ষমতার ভাগ-বাটোয়ারা করতে নয়, মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচনে এসেছি। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে শহর-বন্দরকে ভয় ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।”

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনের আগে ও পরে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে হবে। কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নতি স্বীকার করলে জনগণ তা মেনে নেবে না।”

গণসংযোগকালে স্থানীয় জনগণ তার বক্তব্যে সমর্থন জানিয়ে মাথাল প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট