1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
“আমি সেই নান্নু মুন্সী, শামীম ওসমান-নুর হোসেনের সঙ্গে লড়াই করেছি” - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

“আমি সেই নান্নু মুন্সী, শামীম ওসমান-নুর হোসেনের সঙ্গে লড়াই করেছি”

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেছেন, “আমি এখানে ৫০ বছর ধরে রাজনীতি করি। আগে ছিল আওয়ামী লীগের যুগ তখন আমরা নিজস্ব প্রতীকে ভোট দিতে পারিনি, ভোট রাতেই হয়ে গেছে। শামীম ওসমান ও নুর হোসেনের সঙ্গে অনেক লড়াই করেছি। আমি সেই নান্নু মুন্সী।”

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বটগাছ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নীরবে বিপ্লব হচ্ছে। সেই ভোটের বিপ্লবে আমি সিদ্ধিরগঞ্জে বিপুল ভোটে জয়লাভ করব। গরিবরা যদি উপকৃত হয় তাহলে দেশটা সুন্দর হবে। না থাকবে কোনো চাঁদাবাজি, না থাকবে জুলুম, না থাকবে অন্যায় ও অবিচার। আমি নির্বাচিত হলে সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ।”

এসময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে বটগাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট