1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভোটকেন্দ্র দখল করবে, জনগণ সেই হাত ভেঙ্গে দিবে-আল আমিন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ভোটকেন্দ্র দখল করবে, জনগণ সেই হাত ভেঙ্গে দিবে-আল আমিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
জামায়াত–এনসিপি জোটের প্রার্থী আবদুল্লাহ আল আমিন বলেছেন, ‘২৪ সালে দুই হাজার মানুষ জীবন দিল। আগেও সন্ত্রাস চলত, এখনও চলে। আগেও ভূমিদস্যুতা চলত, এখনও চলে। আমরা নাম ধরে বলতে পারি। কিন্তু বললেই তারা মন খারাপ করে। অথচ তাদের সঙ্গে তো আমাদের কোনো লেনদেন নেই। আমরা চাই সাধারণ মানুষ শান্তিতে থাকবে। এই চাওয়া থেকেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার আলীগঞ্জে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন। কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা নরম মানুষ ভেবে অনেকেই অত্যাচার করতে চায়। কিন্তু আমরা কী করতে পারি, সেটা হেলিকপ্টারে যে পালিয়েছে, সে জানে। কেউ যদি মনে করে আমাদের মা–বোনদের হুমকি দিয়ে আমাদের কার্যক্রম বন্ধ করবে, ভোটকেন্দ্র দখল করবে—যেই হাত নিয়ে কেন্দ্র দখলে আসবে, সেই হাত জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দেবে।’

তিনি বলেন, ‘এই এলাকা অনিরাপদ করে তুলেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা। এই এলাকায় কেউ একজন নির্বিঘ্নে বাড়ি করতে পারে না, ব্যবসা করতে পারে না। গার্মেন্টস পোড়ানোর হুমকি দিয়ে চাঁদাবাজি করে। এই ধরনের চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। জালিমদের কীভাবে বিতাড়িত করতে হয়, সেটা আমরা জানি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে আগামী ১২ তারিখ শাপলা কলির বিজয় হবে ইনশাআল্লাহ।’

আল আমিন বলেন, ‘যদি আমরা বিজয়ী না হতে পারি, তাহলে আমাদের আবারও সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে এই এলাকার সাধারণ মানুষকে নির্যাতিত হতে হবে। আমাদের মুক্তির পথ হচ্ছে সঠিক ব্যক্তিকে নির্বাচিত করা—যে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদককে প্রশ্রয় দেবে না। এতদিন যারা ছিল, তারা নিজেদের জমিদার ভাবছে। রাস্তা ও ড্রেন নির্মাণ না করে মানুষকে কষ্ট দিয়েছে। তারা ভাবছে, রাস্তা করে দিলে মানুষ আমার পেছনে ঘুরবে না। ভোগান্তি থাকলেই বারবার আমার কাছে আসবে। এই রাজনীতি আমরা মুছে ফেলতে চাই।’

তিনি মনির কাসেমীকে ইঙ্গিত করে বলেন, ‘ধরেন আমি একজন আলেম। আমি কথা বলছি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু আমার দুই পাশে চাঁদাবাজ আর দুর্নীতিবাজ বসে আছে। তাহলে আমাকে কি মানুষ বিশ্বাস করবে? মানুষ তখনই বিশ্বাস করবে, যখন কথার সঙ্গে বাস্তবতার মিল থাকবে। যে দলের ভেতরে চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা আছে, তারা কোনোদিন মানুষকে স্বস্তি দিতে পারবে না। আর যে দলের ভেতরে চাঁদাবাজ ও সন্ত্রাসী নেই, তারাই দেশে পরিবর্তন এনে দিতে পারবে।’

এদিন সকালে বক্তবলী ইউনিয়নে গণসংযোগ করেন এনসিপি প্রার্থী আবদুল্লাহ আল আমিনসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। বিকেলে ফতুল্লার পাগলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট