1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বসন্তকাল চলে গেলে কোকিলদের খুঁজে পাওয়া যায় না-গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বসন্তকাল চলে গেলে কোকিলদের খুঁজে পাওয়া যায় না-গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, “২০১৮ সালে এই স্বর্ণলতা এসেছিল ও বিএনপির মূল গাছের ওপর বসেছিল। নির্বাচন করতে গিয়ে রাতের আঁধারে পালিয়ে গেছে। তৎকালীন সময় বিএনপির যে নেতাকর্মীরা ছিল তারা কিছুদিন তার পক্ষে কাজ করেছে, তাদের ছেড়ে পালিয়ে গেছে। নির্বাচনের মাঠ থেকে যে পালিয়ে যায়, সে বীরপুরুষ নয়, কাপুরুষ। সেই কাপুরুষ আবার এসেছে, মূল গাছের ওপর ভর করে। সে এখন অনেক প্রতিশ্রুতি দিচ্ছে। যে কাপুরুষ আবার আগাছা, সে এলাকার মানুষের জন্য কী করে কাজ করবে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা রেলস্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

গিয়াস উদ্দিন বলেন, “আমাদের মধ্যে এমন এক ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছে, যিনি এই ফতুল্লাবাসীর উন্নয়ন বা কল্যাণে ১০ টাকার কাজও কোনো দিন করেননি। এলাকার মানুষ তাকে চিনেও না। বসন্তকালে কোকিল ডাকে এবং তার মধুর সুর সবার হৃদয় আকৃষ্ট করে। আবার যখন বসন্তকাল চলে যায়, কোকিলকে আর খুঁজে পাওয়া যায় না।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মধ্যে অনেক যোগ্য প্রার্থী আছে, তারা মনোনয়নের জন্য চেষ্টা করেছে। আমিও করেছি, কিন্তু দল আমাদের দেয়নি। দিয়েছে যাকে, তাকে এই এলাকার মানুষ চেনে না। এবং সে এই এলাকার উন্নয়নে কোনো দিন কাজ করেনি।”

স্বতন্ত্র এই প্রার্থী বলেন, “আমি নির্বাচন করি, আমাকে চিনেন অথবা নাম জানেন। এলাকার রাস্তা-ঘাট, স্কুল, মসজিদ ও কবরস্থানসহ বিভিন্ন জায়গায় চোখ খুললে দৃশ্যমান উন্নয়ন দেখতে পারবেন। এছাড়াও এই এলাকার সন্তানরাও নির্বাচনে দাঁড়িয়েছে, তাদেরও হয়তো কখনো কখনো পাশে পেয়েছেন এবং কোনো না কোনো উপকার হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট