1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে ফতুল্লায় রিয়াদের তাক লাগানো বিশাল মিছিল - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে ফতুল্লায় রিয়াদের তাক লাগানো বিশাল মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমীর খেজুর গাছ মার্কায় ভোট প্রার্থনায় ফতুল্লায় এক বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালপুর, পৌষাপুকুর পাড়, চৌধুরী বাড়ি ও সরকার বাড়িসহ ঢাকা-নারায়ণগঞ্জ প্রধান সড়কে এই নির্বাচনী মিছিলটি বের করা হয়।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ ভোটার অংশগ্রহণ করেন। এসময় তারা খেজুর গাছ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও বাঁশি হাতে নেচে-গেয়ে আনন্দঘন পরিবেশে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।
মিছিলটি ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তন থেকে শুরু হয়ে লালপুর, পৌষাপুকুর পাড়, আল-আমিনবাগ হয়ে লালপুর হাজী জালাল উদ্দিন রোড ও চৌধুরী বাড়ি প্রদক্ষিণ করে সরকার বাড়ি রোড ঘুরে পুনরায় চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনে এসে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে মুফতি মনির হোসাইন কাশেমীকে বিজয়ী করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট