1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নবম আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির মোতায়েন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ইউনিটের অধিনায়ক ও উপঅধিনায়ক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। এতে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।

পরিদর্শনের সময় ব্রিগেড কমান্ডার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে তিনি আড়াইহাজার সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে মোতায়েন সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট