1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খেজুর গাছে ভোট দেওয়ার আহ্বান রিয়াদ চৌধুরীর - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

খেজুর গাছে ভোট দেওয়ার আহ্বান রিয়াদ চৌধুরীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ফতুল্লাবাসীর উদ্দেশ্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান মুফতি মনির হোসাইন কাসেমীর হাতে খেজুর গাছ প্রতীক তুলে দিয়েছেন, যা ফতুল্লাবাসীর জন্য এক বিরাট গৌরবের বিষয়। মুফতি মনির হোসাইন কাসেমী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রার্থী। আপনারা সবাই খেজুর গাছ প্রতীকে ভোট দেবেন। খেজুর গাছে ভোট মানেই ধানের শীষে ভোট যোগ হওয়া। ধানের শীষকে বিজয়ী করতে চাইলে আগামী ১২ তারিখে খেজুর গাছ প্রতীকে বেশি করে ভোট দিতে হবে।”

তিনি আরও বলেন, “ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। অতীতে অনেকেই সংসদ সদস্য হয়েছেন, কিন্তু তারা নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত থেকেছেন, ফলে ফতুল্লা অবহেলিতই রয়ে গেছে।”

রিয়াদ মোহাম্মদ চৌধুরী আশাবাদ প্রকাশ করে বলেন, “মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচিত হলে অবহেলিত ফতুল্লাকে উন্নয়নের সব ধরনের সুযোগ-সুবিধার আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট