1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
তাদের একমাত্র অবলম্বন হুমকি আর ধমকি-মাকসুদ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

তাদের একমাত্র অবলম্বন হুমকি আর ধমকি-মাকসুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, “তাদের সাথে কোনো লোক নাই, তাদের পায়ের নিচে মাটি নাই। সরে গেছে সব কিছু। মাটিও সরে গেছে, লোকও সরে গেছে। তাদের একমাত্র অবলম্বন হুমকি আর ধমকি। এছাড়া তাদের কোনো কাজ নাই।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর খানপুর থেকে শুরু হওয়া বিশাল নির্বাচনী মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

মাকসুদ হোসেন বলেন, “জনগণ এই হুমকি-ধমকিকে ভয় করে না। কোনো পরোয়া করে না। ব্যানার ফেস্টুন সবকিছু খুলে ফেলছে। আমরা দিনে লাগাই, তারা রাতে খুলে ফেলে। আমার নেতা-কর্মীদের তারা বিভিন্নভাবে হুমকি, ধমকি ও মামলার ভয় দেখাচ্ছে। তাদের এসব ছাড়া বর্তমানে কোনো কাজ নাই।”

তিনি আরও বলেন, “হুমকি-ধমকির সময় শেষ। হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না। তারা যত হুমকি দিয়েছে, তার চেয়ে আরও পিছনে চলে গেছে। তাদের নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আপনারা আমাকে ফুটবল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, আমি আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো।”

এসময় উপস্থিত ছিলেন মাকসুদ হোসেনের সদর বন্দরের হাজারো কর্মী ও সমর্থক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট