1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চরকাশিপুরে কাশেমীর নির্বাচনী উঠান বৈঠক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

চরকাশিপুরে কাশেমীর নির্বাচনী উঠান বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ -৪ এর বিএনপির জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ফেব্রুয়ারী )আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর পক্ষে বিকেলে চর কাশিপুর মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, এ সময় নুরুল ইসলাম লাভলু তার বক্তব্যে বলেন ,গত ১৭ বছর ধরে আমাদের নেতা মুক্তি মনির হোসেন কাসেমী জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এই জুলুমের একমাত্র প্রতিবাদ হচ্ছে ভোটের মাধ্যমে বিপ্লব। আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে সিল দিয়ে আপনার ভোটের অধিকার প্রয়োগ করুন। খেজুর গাছের বিজয় মানেই ধানের শীষের বিজয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মন্ডল,সহ সভাপতিশাহিন কাদির, কামাল বেপারী সভাপতি, ৩নং ওর্য়াড বিএনপি, আজিজুর রহমান আজিজ,সাধারণ সম্পাদক ৩নং ওর্য়াড বিএনপি,উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোঃআলমগীর সাংগঠনিক সম্পাদক, ৩নং ওর্য়াড বিএনপি,আরো উপস্থিত ছিলেন ৩নং ওর্য়াড যুবদল নেতা, আলমগীর,নাজির, শ্রমিক দল নেতা রিয়াদ, রানা,আজিম,অনিক সহ অনেকে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কাজী সোহাগ যুবদল নেতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট