1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-ইকবাল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ফতুল্লাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে-ইকবাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কাশিপুর বাংলা বাজার, দেওয়ান বাড়ী, ভুলাইল গেদ্দার বাজার, এনায়েত নগর, মুসলিম নগর, শাসনগাঁও ও বিসিক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে ইকবাল হোসেন বলেন, “এই দেশ চলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের শ্রম-ঘামের টাকায়, কিন্তু গরীব মানুষের পক্ষে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেয়ার জায়গায় প্রতিনিধি নেই। গরীব মেহনতি মানুষের পক্ষে কথা বলার জন্য জাতীয় সংসদে প্রতিনিধি পাঠাতে হবে। আমি নির্বাচনে কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে বিগত ৫৪ বছর ধরে লুটেরা ধনিক শ্রেণির রাজনৈতিক দলগুলো জনগণের অধিকার, সম্পদ ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। সাধারণ মানুষ সবসময় ভয়ে বসেছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ রাজনৈতিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। কাস্তে প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নিন।”

ইকবাল হোসেন আরও প্রতিশ্রুতি দেন, “আপনি যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি সামাজিক নিরাপত্তা, ন্যায়বিচার, নাগরিক অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, শ্রমিকের ন্যায্য মজুরি এবং বেকার সমস্যা সমাধানে কাজ করবো। ফতুল্লাকে নিরাপদ ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার জন্য কাস্তে প্রতীকে ভোট দিয়ে পাশে দাঁড়ান। আমি আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকবো, ইনশাল্লাহ।”

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য নুরুল ইসলাম, শ্রমিক নেতা শফিউল্লাহ, গাজী নূরে আলম, তোফাজ্জল হোসেন, পলাশ, শুভ, আলিফসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট