1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতেই নির্বাচনে অংশ নেয়া-সিপিবি নেতৃবৃন্দ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতেই নির্বাচনে অংশ নেয়া-সিপিবি নেতৃবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
ভাত, ভোট ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মন্টু ঘোষ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় খানপুর হাসপাতালের সামনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান। নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এ জনসভায় অংশ নেন।

জনসভায় সভাপতিত্ব করেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতম নেতা দুলাল সাহা এবং সঞ্চালনা করেন জেলা সম্পাদকম-লীর সদস্য বিমল কান্তি দাস। এতে বক্তব্য দেন সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, শহর কমিটির সভাপতি আব্দুল হাই শরীফ, জেলা সম্পাদকম-লীর সদস্য শাহানারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মঞ্চে উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা আব্দুস সালাম বাবুল, জাকির হোসেন, দিলীপ কুমার দাস, শোভা সাহা, শিশির চক্রবর্তী, মৈত্রী ঘোষ, আব্দুস সোবহান ও আব্দুল বাতেন।

বক্তারা বলেন, ভাত, ভোট ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জানান, জুলাই সনদের সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মিল না থাকায় বামপন্থীরা এতে স্বাক্ষর করেনি এবং গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

জনসভায় বক্তারা সাম্প্রদায়িক রাজনীতি ও বিদেশি আধিপত্যবাদী আগ্রাসনের বিরোধিতা করেন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণ, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, বন্ধ কারখানা চালু করা, কৃষকদের ফসলের ন্যায্যমূল্য প্রদান, দুর্নীতি-লুটপাট-সন্ত্রাস প্রতিরোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হয়।

নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে এবং জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতেই বামপন্থীরা নির্বাচনে অংশ নিয়েছে। তারা দেশবাসীকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং কাস্তে মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট