1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খেজুর গাছ মার্কায় সিল মারলে ব্যালট ও ভোটের বিপ্লব ঘটবে-কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

খেজুর গাছ মার্কায় সিল মারলে ব্যালট ও ভোটের বিপ্লব ঘটবে-কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, “এই সরকার ও প্রশাসনের ভেতরে এখনও কিছু ঘাপটি মেরে ফ্যাসিস্টের দোসর রয়ে গেছে। তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আমরাও বলে দিতে চাই, তোমাদের মা-বাবারা পারেনি, তোমরাও পারবে না।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় তিনি একথা বলেন।

মনির কাসেমী বলেন, “গত ১৭ বছর নির্যাতিত হয়েছি। গুম, খুন ও আয়না ঘরে নির্যাতন সয়েছি। ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার তার চাট্টিপাট্টি নিয়ে মামুর বাড়ি দিল্লিতে যেতে বাধ্য হয়েছে। দ্বিতীয়বার আবার কেউ আমাদের ওপর চেপে বসুক, সেটি চাই না।”

তিনি আরও বলেন, “এজন্য বলতে চাই একটি সুযোগ এসেছে আবার চেষ্টা করার। আর সেই সুযোগ হলো আগামী ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটি বিপ্লব ঘটাবো। সেই বিপ্লবে মারামারি, ঝগড়াঝাটি নেই- থাকবে শুধু সিল মারা। খেজুর গাছ মার্কায় সিল মারতে হবে। এতে ব্যালট ও ভোটের বিপ্লব হবে।”

এরপর তিনি শাহী বাজার, বউ বাজার ও পাগলা বাজার এলাকায় গণসংযোগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট