1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচন আসলে সবাই গরীবের বন্ধু হয়ে যায়-ইকবাল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

নির্বাচন আসলে সবাই গরীবের বন্ধু হয়ে যায়-ইকবাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে কমিউনিস্ট পার্টি মনোনীত ‘কাস্তে’ মার্কার প্রার্থী শ্রমিক নেতা ইকবাল হোসেন নেতাকর্মীদের নিয়ে পায়ে হেঁটে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা বাজার, লালপুর, ইসদাইর টাগারপার, গাবতলী ও মাসদাইর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

গণসংযোগকালে ইকবাল হোসেন জনগণের উদ্দেশ্যে বলেন, “নির্বাচন আসলে সবাই গরীবের বন্ধু হয়ে যায়। নির্বাচনে জয়ী হলে জনগণের কথা ভুলে যায়। আপনারা বুঝে-শুনে সিদ্ধান্ত নিবেন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। কালো টাকার দাপট, পেশিশক্তি, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির বিপরীতে ভোটের লড়াই হোক শোষণ-বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গড়ার লড়াই। লুটেরা, দুর্নীতিবাজ ও সাম্প্রদায়িক রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে জনগণের নীতিনিষ্ঠ রাজনৈতিক বিকল্প শক্তি গড়ে তুলতে হবে।

বিদ্যমান সমাজ ব্যবস্থায় শোষণ-বৈষম্য চরম রূপ ধারণ করেছে। ধনী-গরীবের বৈষম্য, নারী-পুরুষ বৈষম্য—সকল ক্ষেত্রে সীমাহীন বৈষম্য সৃষ্টি হয়েছে। সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী নারী সমাজের বিরুদ্ধে অসম্মানজনক বক্তব্য ও নারীদের ঘরবন্দি করার অপচেষ্টা চালিয়েছে। এই সাম্প্রদায়িক অপরাজনীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। অসাম্প্রদায়িক সমাজ ও দেশ গড়তে ঐক্যবদ্ধ হোন।

নির্বাচন আসলে জনগণের ভোট নেয়ার জন্য লুটেরা রাজনৈতিক দলের নেতারা নানান প্রতিশ্রুতি দেয়, সাধারণ মানুষকে বুকে টেনে নেয়। নির্বাচিত হওয়ার পর জনগণের সাথে প্রতারণা করে। তাদের গণবিরোধী আসল চরিত্র বেরিয়ে আসে। ওদের মিষ্টি কথায় বিশ্বাস করে আর প্রতারিত হবেন না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামের পরীক্ষিত রাজনৈতিক দল। কমিউনিস্ট পার্টির সাথে থাকুন। সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে সামিল হোন। দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও শোষণ-বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে ‘কাস্তে’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।”

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ শাহীন, শ্রমিক নেতা শফিউল্লাহ, গাজী নূরে আলম, মোস্তাকিম, মাসুদ, মমিন, পলাশ, শুভসহ অনেক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট