1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪: সেলিম মাহমুদের পথসভা ও গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ-৪: সেলিম মাহমুদের পথসভা ও গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কুতুবপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব নাসিম হাসান, ফতুল্লার নেতা মোহাম্মদ কামাল হোসেন, কামাল পারভেজ মিঠু, ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, ইফতি আহমেদ জিহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম মাহমুদ বলেন, “কোটিপতিরা সংসদকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিয়েছে, ব্যবসায়ী সিন্ডিকেটকে শক্তিশালী করেছে, শিক্ষা-চিকিৎসার অধিকারকে টাকার কাছে জিম্মি করেছে, মানুষের অধিকারকে বানিয়েছে পণ্য। গত ৫৪ বছরে এরা এমন দেশ বানিয়েছে যেখানে টাকা নেই, সেখানে মানুষের কোনো অধিকার নেই। প্রতিটি নির্বাচন আসলেই রাজনৈতিক দলসমূহ নানা প্রতিশ্রুতি দেয়, আর নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, জনগণ প্রতারিত হয়। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যার সাথে গোটা দেশের মানুষ এক হয়ে গেছে। তাই নির্বাচনের প্রক্রিয়াটা যেন অবাধ ও সুষ্ঠু থাকে, সেটা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে দেখতে পারছি অনেকে আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচন প্রচারণা চালাচ্ছে। এ ক্ষেত্রে প্রশাসন নিরব, যেটা আমাদের কাছে প্রত্যাশিত না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট