1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খেজুর গাছ বিজয়ী হলে ক্ষমতা জনগনের হাতে থাকবে-আমিনুল হাসান লিটন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

খেজুর গাছ বিজয়ী হলে ক্ষমতা জনগনের হাতে থাকবে-আমিনুল হাসান লিটন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা শ্রমিকদলের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনসহ সারাদেশে ধানের শীষ ও খেজুর গাছ প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে। আমরা ১৯৪৭ ও ১৯৭১ সালে পরাজিত হইনি। ১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলনেও পরাজিত হইনি। ২০০৪ সালে বিএনপি-জমিয়ত জোট করে আমরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম।”

৬ (ফেব্রুয়ারী) শুক্রবার ফতুল্লার প্রেমরোড এলাকায় নারায়ণগঞ্জ-৪ আসনের জোটপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বক্তব্যগুলো প্রদান করেন। স্বেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ রাজীবের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক অনুষ্টিত হয়।

তিনি আরও বলেন, “২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মাত্র ৩৬ দিনের মাথায় ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। সুতরাং আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও আমরা পরাজিত হবো না।”

অনুষ্টানে প্রধানবক্তা হিসেবে উপস্থিত থেকে ফতুল্লা থানা স্বেচ্ছাসবেকদলের যুগ্ন আহ্বায়ক আমিনুল হাসন হাসান লিটন বলেন, আগামি ১২ ফ্রেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচন। আগামি ১৭ বছর ফ্যাসিষ্ট হাসিনা সরকার আমাদের ভোটের অধিকার হরন করেছিল। দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করে আমরা ফ্যাসিষ্ট হাসিনার পতনের মধ্য দিয়ে একটি বহুল কাঙ্খিত নির্বাচনের আয়োজন করতে পেরেছি। আর এ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে জোট প্রার্থী মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করে আনা। মনির হোসাইম কাসেমীর মার্কা হচ্ছে খেজুর গাছ। আর গাছের গাছে ভোট দিলে ভোট ধানের শীষে যোগ হবে। খেজুর গাছ বিজয়ী হলে কাসেমী সাহেব বিজয়ী হবে আর কাসেমী সাহেব বিজয়ী হলে ক্ষমতা জনগনের হাতে থাকবে। তাই আমাদের দায়িত্ব তারেক রহমানের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করা তোলা।

তিনি আরো বলেন, তিনি আরো বলেন , “বিজয় শুধু মুখে বললে হবে না। এজন্য মাঠে কাজ করতে হবে। যে উৎসাহ আপনাদের মাঝে দেখছি, তা নির্বাচনের দিন পর্যন্ত ধরে রাখতে হবে। ১২ তারিখ সবাই একসঙ্গে বলবো—সিল মারো ভাই, সিল মারো, খেজুর গাছে সিল মারো। খেজুর গাছ বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবে। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের জোট প্রার্থী কাসেমী সাহেবকে বিজয়ী করে আনতে হবে।

উঠান বৈঠকে আরো বক্তব্য প্রদান করেন, ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, বক্তাবলী ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক মোহাম্মদ আলী, এনায়েতনগর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক কাউছার আহাম্মেদ।

এছাড়াও অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোঃ এস আই রাসেল, শাহীন, মাসুম, টি সুজন, মোঃ রানা, সুজন, সুমন, সোহেল, মাসুদ, আরফিন, বাবু, মুকুল, মাহাবুব, সাহেব আলী, লিটন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট