1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপরাধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

অপরাধমুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, নগরের সার্বিক উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তার লক্ষ্য।

এছাড়া ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে নগরবাসীকে আশ্বস্ত করেন তিনি।

গণসংযোগে উপস্থিত ছিলেন মাসুদ রানা, হাসান ইমাম মুন্সি, ছাত্রনেতা মো. জাহিদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট