1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘বিএনপির মার্কা হরিণ’—স্লোগান দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

‘বিএনপির মার্কা হরিণ’—স্লোগান দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি নারায়ণগঞ্জ আমলী আদালত ফতুল্লায় মামলাটি দায়ের করেন।

মামলায় মোহাম্মদ শাহ আলম ছাড়াও তার স্ত্রী, দুই পুত্র এবং কর্মী সোহাগ ও শরীফকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও মো. শাহ আলম নিজেকে বিএনপির প্রার্থী হিসেবে উপস্থাপন করে হরিণ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। তিনি প্রচারণায় “তারেক রহমানের মার্কা হরিণ মার্কা, দেশনেত্রীর মার্কা হরিণ মার্কা” স্লোগান ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ আনা হয়। আবেদনে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা।

এ বিষয়ে মামলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাড়ি ভূঁইয়া বলেন, “স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর বিএনপি থেকে বহিষ্কৃত হলেও শাহ আলম নির্বাচনী প্রচারণায় তার প্রতীককে তারেক রহমান ও খালেদা জিয়ার মার্কা হিসেবে উপস্থাপন করছেন। এটি প্রতারণা ও জালিয়াতির শামিল। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “এই কারণে বাদী সাইফুল ইসলাম আদালতে জালিয়াতির মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট