1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪: রিকশা মার্কার জনসভায় আসছেন মামুনুল হক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

নারায়ণগঞ্জ-৪: রিকশা মার্কার জনসভায় আসছেন মামুনুল হক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে রিকশা প্রতীকের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের ভূঁইগড় এটুজেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়েছে।

এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

জনসভায় ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে রিকশা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক মুহাম্মদ নাজমুল হুদা রনি গণমাধ্যমকে বলেন, “শনিবারের এই জনসভাকে ঘিরে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি জনসভাকে আরও শক্তিশালী করবে। জনগণের ব্যাপক উপস্থিতি হবে বলে আমরা আশাবাদী।”

আয়োজকরা আরও জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট