1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী দগ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আদমজী ইপিজেড এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ডি-১ টাইপ নামের ছয়তলা ভবনের নিচতলায় গ্যাস রাইজারে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভবনটির পাঁচ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

এ সময় চতুর্থ তলায় বসবাসরত বেপজার নিরাপত্তাকর্মী ওসমান মিয়ার ফ্ল্যাটে আগুন লাগে। এতে তার ঘরের আসবাবপত্র পুড়ে যায় এবং আগুনে তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেহানা আক্তার মারাত্মকভাবে দগ্ধ হন।

পরে ভবনের অন্যান্য বাসিন্দারা গুরুতর অবস্থায় দগ্ধ রেহানাকে উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনের লিকেজ থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট